Dark Mode
Thursday, 24 September 2026
ePaper   
Logo
উপকৃত হবে ৬ গ্রামবাসী-- লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায়  সেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মান 

উপকৃত হবে ৬ গ্রামবাসী-- লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায়  সেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মান 

আবুল হোসেন রিপন, লক্ষীছড়ি থেকে ফিরে::
 
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে  সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা। 
 
স্থানীয়রা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রায় ৩ শতাধিক মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ওই পথ দিয়ে চলাচল করেন। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এত দিন তাঁদের ছোট্ট একটি পাহাড়ি ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। মাঝে মাধ্যে ছড়ার পানির প্রবাহ বেড়ে গেলে  দুর্ভোগে পড়ে বেশ কদিন যাতায়াত বন্ধ  থাকতো স্থানীয়দের।
 
বিশেষ করে দুল্লাতলী হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন বাঁশের সাঁকো নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।
 
২২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে মেজর নাহিয়ান এর নেতৃত্বে নির্মিত এই সাঁকোটি এখন ছয়টি পাড়ার মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করেছে। ছাড়াও বর্ষা সৌসুমেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলাদি যথা সময়ে বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে পারছে। বলা যায় এক সাকুতেই বদলে গেছে প্রত্যন্ত ৬টি গ্রামের চিত্র। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এনেছে কিছুটা স্বস্তি।
 
লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম জানান, দুর্গম পাহাড়ের অবহেলিত মানুষের কল্যানে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যহত থাকবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!