আটঘরিয়া চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা
টিএ পান্না,রোভিংকরেসপন্ডেন্ট,পাবনা
আটঘরিয়ার হাপানিয়া স্কুল প্রাঙ্গণে চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদভা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য মজবুত করণ, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকৌশলের উন্নয়ন নিয়ে আলোচনা এবং ইউপি চেয়ারম্যান পদের প্রার্থী চুড়ান্ত করার লক্ষ্যে গতকাল রাতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এড,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস।
সাবেক ইউপ সদস্য ও বিএনপির সিনিয়র নেতা হান্নান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বিএনপির তৃণমূল পদধারী সাবেক সিনিয়র নেতাদের মধ্যে মকবুল হোসেন প্রামাণিক,কলম বিশ্বাস,খালেক মেম্বর,ফারুক হোসেন,ইদ্রিস আলী মোল্লাহ,লুৎফর রহমান,আব্দুল খালেক,আরশেদ আলী মন্টু,আব্দুল হালিম,আব্দুস সাত্তার,এস্কেন্দার আলী, ও তারা মিয়া। এসময় প্রায় সকল গ্রামের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আসন্ন চাঁদভা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ইউপি সদস্য ও বিএনপিনেতা হান্নান আলীর নাম ঘোষণা করে হাত তুলে তাকে সমর্থন জানানো হয়।
এসময় হান্নান আলী তার বক্তব্যে বলেন, “আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব। চাঁদভা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে ইচ্ছা পোষন করে বলেন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আপনাদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকবো ইনশাআল্লাহ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

