ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯ টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

 
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

 

অনুষ্ঠানস্থলে সর্বসাধারণের প্রবেশ গেট ২, ৩, ৪, ১০ ও ১১ বলে জানায় আইএসপিআর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন