ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
মিয়ানমার থেকে পাচার হওয়া ৩২.২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ, আটক ৬

মিয়ানমার থেকে পাচার হওয়া ৩২.২৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক

সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা আনুমানিক ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জালের একটি বিশাল চালান জব্দ এবং ছয়জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সেন্ট মার্টিন কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ দল দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দলটি একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের নির্দেশ অমান্য করে নৌকাটি দ্রুত গতিতে গভীর সাগরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের দলটি ধাওয়া করে গভীর সমুদ্র থেকে নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা ২১ লাখ ৫০ হাজার মিটার বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা। এ সময় নৌকায় থাকা ছয়জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত নৌকা এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন