ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
বেতাগীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বেতাগীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি 
 
ওয়ালটন প্লাজা বেতাগী শাখার উদ্যোগে এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ২৪ জুন ( বুধবার)  উপজেলা পরিষদের গেটের সামনে বুথের মাধ্যমে  মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। 
 
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার মো: আবদুস সেলিম। উপস্থিত ছিলেন বেতাগীর ব্রাঞ্চ ম্যানেজার মো: সোহেল রানা এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক  মো : শাহাদাৎ হোসেন (মুন্না),  সাংবাদিক মো: আরিফুর রহমান প্রমুখ৷ 
 
রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার   ডা: মো: সগীর হোসেন, এমবিবিএস ( সিইউ), বিসিএস (স্বাস্থ্য)। 
 
এরিয়া ম্যানেজার মো: সোহেল রানা বলেন, " ওয়ালটন শুধু ব্যবসাই করে না  তার পাশাপাশি কাস্টমারদের স্বাস্থ্যগত ও  মানবিক দিক বিবেচনা করে বেতাগীসহ সারা বাংলাদেশে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে "। 
 
ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা আজাহার উদ্দিন (৬০ )  বলেন " এটা অবশ্যই মহৎ উদ্যোগ , এর মাধ্যমে  গ্রামের অসহায় ও গরীব মানুষ এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হবে, এজন্য ওয়ালটন কতৃপক্ষকে  ধন্যবাদ । 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন