নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য মহাপরিচালক
স্টাফ রিপোর্টার, নরসিংদী
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অবকাঠামো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদী জেলা হাসপাতালের পাশে মেডিকেল কলেজের জন্য জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. নাজমুল হোসেন।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত (স্বাস্থ্য ও শিক্ষা) সচিব নূরে আলম সিদ্দিকী, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ডা. নাজমুল হোসেন জানান, সম্প্রতি নরসিংদীতে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করেছে সরকার, এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রাথমিক স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এই পরিদর্শন করা হয়েছে। জেলা হাসপাতালের কাছাকাছি হওয়ায় নতুন মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নরসিংদী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক মঞ্জুরি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

