ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
বরিশাল সদর হাসপাতালের সভাপতির দায়িত্ব পেলেন সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার

বরিশাল সদর হাসপাতালের সভাপতির দায়িত্ব পেলেন সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার

মাসুদ রানা, বরিশাল ব্যুরো
 
বরিশাল বাসির আশা আকাঙ্ক্ষার একটি নির্ভরযোগ্য নাম এ্যাড মজিবর রহমান সরওয়ার । তিনি গত ৪৫ বছরের  অধিক কাল বরিশাল বিএনপি'র অভিবাবক এর মত দায়িত্ব পালন করতে গিয়ে ৫ বার জনগনের প্রত্যক্ষ ভোটে  জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়েছেন বরিশাল এর প্রথম সিটি মেয়র হিসাবে। দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের হুইপ এর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা অধিদপ্তর তাকে বরিশাল জেনারেল হাসপাতাল এর সভাপতির দায়িত্ব দেয়ায় এ্যাড মজিবর রহমান সরওয়ার এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তিনি জনগনের কাছে প্রতিশ্রুতি দিতে চান চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য তিনি নিরলস পরিশ্রম করে যাবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন