প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের মানুষের জন্য কাজ করবে : ড.মঈন খান
স্টাফ রিপোর্টার, নরসিংদী
প্রশাসনকে দলীয় রাজনীতি করার কোন প্রয়োজন নেই তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি আজ শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন,বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায় করবে সরকারি কর্মকর্তারা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়। তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয় করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে।যেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত।পরে মঈন খান শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে জিআর এর চাল, ও নগদ অর্থ বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবন্দ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

