ডার্ক মোড
Saturday, 27 June 2026
ePaper   
Logo
বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজ কল্যানমূলক সংস্কারে কোন কাজ করেনি, তারা ছিলো লুটপাটে ব্যস্ত 

বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজ কল্যানমূলক সংস্কারে কোন কাজ করেনি, তারা ছিলো লুটপাটে ব্যস্ত 

খায়রুল কবির খোকন
 
স্টাফ রিপোর্টার,  নরসিংদী : বিএনপির যুগ্ম- মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজ কল্যানমূলক সংস্কারে কোনো কাজ করেনি, তারা লুটপাটে ব্যস্ত ছিলো। জনগনের জন্য তারা কাজ করে নাই বলে তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ। আমাদের বিএনপি সরকার নির্বাচনের আগে জনগনের কাছে যে ওয়াদা করেছে, ৫ বছরে পর্যায়ক্রমে তা অক্ষরে অক্ষরে পালন করবে। চার মাসেই যা দৃশ্যমান আপনাদের সামনে। অতীতে কোনো সরকারের আমলে এমনটা হয় নাই। পৃথিবীর ইতিহাসে এতো অল্প সময়ের মধ্যে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন হয়েছে এমন উদাহরণ খুব কম।
 
তিনি বুধবার (২৪জুন) বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে পৌর শহরের কান্দাপাড়ায় শতবর্ষী ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুরটি ছাত্রদলের সহযোগীতায় পুনরায় ব্যবহারোপযোগী ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি শিরীন সুলতানা, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীবৃন্দ প্রমুখ।
 
এর আগে নরসিংদী সরকারি মহিলা কলেজে সামনে একটি যাত্রী ছাউনির উদ্বোধন, প্রসন্ন সাহার পুকুরে মৎস্য উন্মুক্ত করন, পুকুর পাড়ে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচিতের অংশগ্রহণ করেন অতিথিরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন