বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে আলেকান্দা বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
মাসুদ রানা, বরিশাল অফিস
নবনিযুক্ত বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মো: রাশিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আতায়ে রাব্বীর নেতৃত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিদ্যালয়ের সার্বিক পড়ালেখার পরিবেশ ও বিভিন্ন বিদ্যমান সমস্যা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। পাশাপাশি, আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র (ভেন্যু) স্থাপনের জোড় দাবি জানানো হয়।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মো: রাশিদুল ইসলাম প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিদ্যালয়ের সমস্যা সমাধানসহ এসএসসি পরীক্ষার সেন্টারের দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

