ডার্ক মোড
Friday, 11 September 2026
ePaper   
Logo
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফেরত দিলেন আনসার সদস্যরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফেরত দিলেন আনসার সদস্যরা

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পাসপোর্ট, মুঠোফোন, স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীর হারিয়ে যাওয়া হ্যান্ডব্যাগ উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. সুমন রানা এবং আনসার সদস্য মো. শাকিল বিশ্বাস একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের নিরাপত্তা নিশ্চিত করে তাঁরা তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য প্র প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেন।

পরবর্তীতে যথাযথ আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগটি যাত্রী মো. শাকিল হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। তিনি কুমিল্লা জেলার বরুড়া থানার কুমুনিয়া গ্রামের বাসিন্দা শাহ আলম ও স্বপ্না বেগমের পুত্র।

উদ্ধারকৃত ব্যাগের ভেতর দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রেয়েড স্মার্টফোন, দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং নগদ ২০ সৌদি রিয়াল পাওয়া যায়। নিজের মূল্যবান জিনিসপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়ে ওই যাত্রী নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপ ও সততার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন