ডার্ক মোড
Sunday, 27 September 2026
ePaper   
Logo
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৩৩ লাখ টাকার চোরাই মালামালসহ ৭ পাচারকারী আটক

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৩৩ লাখ টাকার চোরাই মালামালসহ ৭ পাচারকারী আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৩৩ লাখ টাকা মূল্যের ব্যবহৃত স্ক্র্যাপ মালামালসহ ৭ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা থানাধীন সি বিচ সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত এলাকায় নোঙর করা একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যমানের ২,০০০ কেজি আয়রন স্ক্র্যাপ (লোহার ভাঙারি) এবং ২০,০০০ কেজি পুরনো ব্যাটারি স্ক্র্যাপ উদ্ধার করা হয়। এ সময় বোটটিতে থাকা ৭ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত মালামালসমূহ ফিশিং ট্রলারের মাধ্যমে অবৈধভাবে মিয়ানমার থেকে এনে কর্ণফুলী চ্যানেলে প্রবেশের উদ্দেশ্যে উক্ত কার্গো বোটে তোলা হয়েছিল।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট এবং আটককৃত ৭ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন