ডার্ক মোড
Sunday, 27 September 2026
ePaper   
Logo
ঝালকাঠিতে হ্যান্ডবল প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত   

ঝালকাঠিতে হ্যান্ডবল প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত  

ঝালকাঠি প্রতিনিধিঃ
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামে এ প্রশিক্ষণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার দাস।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব তৌহিদ হোসেন খান।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠি বিভাগীয় সেরা খেলোয়াড় তুহিন আজাদ, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মোঃ উজ্জ্বল রহমানসহ আরো অনেকে। 
 
প্রধান অতিথির বক্তব্যে  বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ মনোভাব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
 
তিনি আরও জানান, খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমে প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন