ডার্ক মোড
Sunday, 27 September 2026
ePaper   
Logo
টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ সিএনজিচালক আটক: কোস্ট গার্ডের অভিযান

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ সিএনজিচালক আটক: কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত এলাকায় চলাচলরত একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান কোস্ট গার্ড সদস্যরা। সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে জড়িত থাকায় সিএনজিটির চালককে হাতেনাতে আটক এবং যানবাহনটি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা, মোবাইল ফোন, অটোরিকশা এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে মাদক চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে কোস্ট গার্ডের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন