ডার্ক মোড
Friday, 09 October 2026
ePaper   
Logo
নীলফামারীর জলঢাকায় পৌরসভা হাটবাজার উম্মুক্ত ইজারায় পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় সংবাদ সম্মেলন-

নীলফামারীর জলঢাকায় পৌরসভা হাটবাজার উম্মুক্ত ইজারায় পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় সংবাদ সম্মেলন-

নীলফামারী সংবাদদাতা
নীলফামারী জলঢাকায় পৌরসভার হাটবাজার ইজারা উম্মুক্ত দরপত্র আহবানে বাধাঁ, পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক দুলাল (৪২)। গতকাল ৭ই অক্টোবর বুধবার শেষ বিকেলে পৌর শহরের পেট্রোল পাম্প এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন ভুট্টু, রউফুল ইসলাম বাবু, শ্রমিক নেতা আলতাফ হোসেন প্রমুখ। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে আব্দুল মালেক দুলাল বলেন, জলঢাকা হাট বাজার উন্নয়নের ক্ষেত্রে ও সরকারের রাজস্ব উন্নয়ন করতে পূর্ব ঘোষিত অনুযায়ী আজ ৭ই অক্টোবর বুধবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জলঢাকা হাট বাজার আগামী ৩ মাসের জন্য উম্মুক্ত নিলাম ডাক আহবান করে জলঢাকা পৌরসভা। কিন্তূ এই হাট বাজার ইজারা উম্মুক্ত ডাক আহবানকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী বাহিনী কর্তৃক যে অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যমে সরকারের রাজস্ব খ্যাতকে ভন্ডুল করে এবং সন্ত্রাসী কায়দায় ছিনতাই লুটতারাজ মারডাং করার মত নেক্কারজনক ঘটনার সূত্রপাত ঘটিয়েছে তাতে আমরা জলঢাকার সচেতন নাগরিক হয়ে হতবিহ্বল ও লজ্জিত। তিনি আরো বলেন, জলঢাকা পৌরসভার হাট বাজার ইজারা দরপত্র ও উম্মুক্ত নিলাম ডাকে আমি অংশগ্রহণ করার লক্ষ্যে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি পে-অর্ডার ও নগদ দুই লক্ষ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সকাল ১১টায় ৪০ মিনিটে উপজেলা পরিষদ প্রবেশ কালে সাবেক পৌর মেয়র এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবুর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী ১। মোঃ রিশাদ ইসলাম (৩০) মোঃ পলাশ আহম্মেদ (৩১), মোঃ আশিক ইসলাম (২৮), ৪। মোঃ আরিফ হোসেন (৩৪), ৫। মোঃ আতিক ইসলাম (৩৮), প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী জনগোষ্ঠী আমার উপর অতর্কিত হামলা করে মুঠো ফোন কেরে নিয়ে এলোপাতাড়ি কিল, ঘুসি মারতে মারতে আমার পকেটে থাকা নগদ ২ লক্ষ টাকা এবং দশলক্ষ টাকার পে-অর্ডার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আমাকে একটি দোকানে আটকিয়ে রাখে। আমাকে আটক ও নদগ টাকাসহ পে-অর্ডার ছিনিয়ে নেওয়ার কথা শুনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হতে চাইলে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীটি শ্রদ্ধাশীল বড় ভাই ময়নুল ইসলামের সাথেও একই আচরণ করে তাকে হাট ইজারা উম্মুত দরপত্র আহবানে অংশগ্রহণ করতে বাধাঁ নিষেধ করে তাকেও একটি দোকান ঘরে অবরুদ্ধ করে রাখেন। এ সময় অবরুদ্ধ অবস্থায় পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর সচিব আশরাফুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ঘটনার বিষয়ে অবগত করা হলেও তিনি কোনরুপ কার্যকারী পদক্ষেপ গ্রহন করেনি বরং সন্ত্রাসীদের সাথে গোপন আতাঁত করে সরকারি রাজস্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিদিষ্ট হাটবাজার ইজারার কম রেটে ৩ মাসের জন্য ইজারা প্রদান করেছেন। জলঢাকার মত একটি শান্তপ্রিয় জায়গাকে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে রুপান্তরিত করতে একটি সন্ত্রাসী বাহিনী এই হাটবাজার ইজারা উম্মুত দরপত্র আহবানে যে তান্ডব করলেন তা সত্যি হৃদয় বিদারক বটে। আমরা এহেন কর্মকান্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক দুলাল উপরোক্ত সন্ত্রাসী জনগোষ্ঠীর নামীয় জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি এবং পুনরায় জলঢাকা পৌরসভার হাট বাজার উম্মুক্ত ইজারা ডাক বন্দবস্ত করার জোর দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলন শেষে রংপুর মহাসড়ক অবরোধ করে সংবাদ সম্মেলন বাস্তবায়নকারীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন