ডার্ক মোড
Friday, 09 October 2026
ePaper   
Logo
নবাবগঞ্জে পপুলার লাইফের ৩.১৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

নবাবগঞ্জে পপুলার লাইফের ৩.১৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

বীমা খাতে জনআস্থা সুদৃঢ়করণ এবং দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির বিশেষ উদ্যোগের অংশ হিসেবে নবাবগঞ্জ অঞ্চলে গ্রাহকদের মাঝে ৩ কোটি ১৬ লাখ টাকার দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) নবাবগঞ্জের তাজমিন কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে মোট ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জন ও বীমা খাতকে এগিয়ে নিতে সততা, কঠোর পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন