কুমিল্লায় পপুলার লাইফের ৭.৩৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
গ্রাহকদের বীমা দাবি দ্রুততম সময়ে নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলায় ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) কুমিল্লায় কোম্পানির নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

