ডার্ক মোড
Monday, 06 July 2026
ePaper   
Logo
গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

গাজীপুর প্রতিনিধি

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে মাওলানা ফজলুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের পক্ষে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মাওলানা ফজলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি এবং দলের কেন্দ্রীয় মজলিসে শুরার একজন অন্যতম সদস্য।

রাজনৈতিক পরিচয়ের বাইরেও মাওলানা ফজলুর রহমান অত্র অঞ্চলের একজন সুপরিচিত ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। তিনি বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জামিয়া খালেদিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) এবং শায়খুল হাদিস পদে নিয়োজিত রয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন