ডার্ক মোড
Sunday, 06 September 2026
ePaper   
Logo
গনদাবি না মানলে জনগণ লাল কার্ড দেখাবে '—মিরসরাই পথসভায় ডা. শফিকুর রহমান

গনদাবি না মানলে জনগণ লাল কার্ড দেখাবে '—মিরসরাই পথসভায় ডা. শফিকুর রহমান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জনগণের গণদাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “জনগণের গণদাবি না মানলে জনগণ লাল কার্ড দেখাবে"।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। মিরসরাই জামাতের আমির নুরুল কবিরের সভাপতিত্বে সহ সেক্রেটারী ফজলুর রহমানের সঞ্চালনায়  ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে 
পথসভায় বক্তারা সরকারের কাছে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলো হলো গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
পথসভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাও.মামুনুল হক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এবি পাটির অধ্যাপক মজিবুর রহমান, জাগপার সেক্রেটারি রাশেদ প্রধানসহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে জনগণের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। নাহয় জনগন সরকারকে লাল কার্ড দেখাবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজী বন্ধের আহবান জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন