ডার্ক মোড
Sunday, 06 September 2026
ePaper   
Logo
স্বৈরাচার  আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে--  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

স্বৈরাচার  আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে--  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

মিজানুর রহমান 
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
 
বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের কারণে গুরুত্বপূর্ণ এ খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি।
 
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শামা ওবায়েদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি করে এ খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। তিনি বলেন, এসব অনিয়মের প্রভাব দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়েছে।
 
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কৃষি, শিল্প ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছিলেন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে তাঁর বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালিটি নগরকান্দা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমার নদের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
 
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খন্দকার টুলু,  উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, আলিমুজ্জামান সেলু, মোহম্মদ মাহবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বৈরাচার  আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে জ্বালানি-বিদ্যুৎ খাত ধ্বংস করে দিয়েছে--  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন