ডার্ক মোড
Monday, 05 October 2026
ePaper   
Logo
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:


“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম সভাপতিত্বে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় গণপূর্ত বিভাগ সহ সুনামগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় পরিকল্পিত ও টেকসই নগরায়ণ, নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন এবং বাসযোগ্য নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিত আবাসন, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সবার জন্য নিরাপদ, টেকসই ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় টেকসই নগর গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকবান্ধব আবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন