ডার্ক মোড
Monday, 05 October 2026
ePaper   
Logo
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় কোস্ট গার্ডের দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় কোস্ট গার্ডের দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান

কক্সবাজার প্রতিনিধি

বাণিজ্যিক জাহাজ ও সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারে জলদস্যু ও ডাকাতদের হামলা প্রতিরোধ এবং জলদস্যু দমন করতে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সামুদ্রিক এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে সম্ভাব্য জলদস্যুতা ও ডাকাতি নিয়ে সাধারণ মাঝিমাল্লা ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছিল। এর পরিপ্রক্ষিতে কোস্ট গার্ড তাদের অধিক্ষেত্রে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক পর্যবেক্ষণ বহুগুণ বৃদ্ধি করেছে।

সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি উচ্চগতির টহল বোট এবং আধুনিক প্রযুক্তি, রাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস সমৃদ্ধ আধুনিক জাহাজ মোতায়েন করেছে, যাতে সাগরে যেকোনো সন্দেহভাজন গতিবিধি তৎক্ষণাৎ শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হয়।

চলমান এই বিশেষ অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ড বেস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ এবং কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়া স্টেশনের যৌথ দল দিনভর সাগরে অবস্থানরত জেলে ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণে বিস্তীর্ণ অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড বেস কক্সবাজারের এক্সিকিউটিভ অফিসার (ইও) কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সাংবাদিকদের জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও সশস্ত্র ডাকাতিমুক্ত রাখতে এবং জেলেদের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন