ডার্ক মোড
Tuesday, 01 September 2026
ePaper   
Logo
৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন:  সভাপতি তাছবীর হোসেন , সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন শফিক

৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি তাছবীর হোসেন , সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন শফিক

নিজস্ব প্রতিবেদক

৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ আগস্ট, ২০২৬ তারিখের ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব জনাব মোঃ তাছবীর হোসেনকে সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত জনাব এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব জনাব মোঃ তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব জনাব মোঃ ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া মোঃ কৌশিক আহমেদকে সহ সভাপতি, মোঃ মাহমুদ আশিক কবিরকে সহ সভাপতি, মোঃ নাজমুল হাসান ও মোঃ নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়েছে। তাছাড়া মিছ. মলিহা খানম কে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদকে আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিমকে উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদারকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ সবুজ হাসানকে সহ কোষাধ্যক্ষ ও জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচন করা হয়েছে।

৩৭ তম প্রশাসন ক্যারের সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে উক্ত নবগঠিত কার্যনির্বাহী কমিটি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন