ডার্ক মোড
Friday, 06 November 2026
ePaper   
Logo
সেন্ট মার্টিন রুটে পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল ও নজরদারি জোরদার

সেন্ট মার্টিন রুটে পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল ও নজরদারি জোরদার

কক্সবাজার প্রতিনিধি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গমনকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে টহল ও সার্বক্ষণিক সামুদ্রিক নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় ও নদীভিত্তিক এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা, সামুদ্রিক অপরাধ প্রতিরোধ এবং দ্বীপের স্পর্শকাতর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কক্সবাজারের বিআইডব্লিউটিএ (BIWTA)-এর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত নৌপথে রুটিন টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীবাহী জাহাজের যাতায়াতকালে যেকোনো ধরনের সামুদ্রিক দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের হাই-স্পিড বোট এবং নিজস্ব জলযান সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তা জোরদারের পাশাপাশি পর্যটক ও স্থানীয় সাধারণ যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ বোর্ডিং পয়েন্ট এবং নৌপথে কোস্ট গার্ডের সদস্যরা মোতায়েন রয়েছেন।

যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হেল্পলাইন নম্বর ১৬১১১-এ যোগাযোগের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন