ডার্ক মোড
Friday, 06 November 2026
ePaper   
Logo
ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ: উপকৃত ২২০ রোগী

ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ: উপকৃত ২২০ রোগী

ভোলা প্রতিনিধি

 উপকূলীয় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর মাধ্যমে মোট ২২০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ও ৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভোলার ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। দুই দিনব্যাপী এই কার্যক্রমে আগত দন্ত বিশেষজ্ঞরা উপকূলীয় ও অবহেলিত এলাকার মোট ২২০ জন রোগীকে বিনামূল্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরামর্শ, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপকূলীয় ও নদীভিত্তিক অঞ্চলে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন