ডার্ক মোড
Monday, 02 November 2026
ePaper   
Logo
১০ নভেম্বর আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন

১০ নভেম্বর আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন

আটলান্টিক সিটি (নিউজার্সি) প্রতিনিধি

আটলান্টিক সিটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি (BASJ)-এর উদ্যোগে এবং আটলান্টিক সিটি মাল্টিকালচারাল সার্ভিসেসের সহযোগিতায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার এক ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করেছে।

দিনব্যাপী এই বিশেষ সেবা কার্যক্রমটি আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত চলবে।

নিউইয়র্ক কনস্যুলেট অফিসে না গিয়েই স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই দিন প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন।

এই আয়োজনে ই-পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID) নিবন্ধন ও সংশোধন, দ্বৈত নাগরিকত্ব আবেদন, নো ভিসা রিকোয়ার্ড (NVR), পাওয়ার অব অ্যাটর্নি এবং বিভিন্ন কাগজপত্র ও সনদপত্র সত্যায়নের সুবিধা প্রদান করা হবে।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় সেবা সম্পূর্ণরূপে বিনামূল্যে প্রদান করা হবে।

১৮ বছর বা তার বেশি বয়সী নতুন NID আবেদনকারীদের প্রথমে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে (services.nidw.gov.bd) অনলাইনে ফরম পূরণ করতে হবে।

সেবার দিন সরজমিনে আবেদনকারীদের ছবি, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যানসহ বায়োমেটরিক গ্রহণ করা হবে।

কনস্যুলার সেবার দিন অতিরিক্ত ভিড় এড়াতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে আবেদনের কনফার্মেশন নম্বর ও কপি আগামী ৫ই নভেম্বর ২০২৬-এর মধ্যে BASJ-এর নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ০১ অক্টোবর ২০১০ তারিখের পূর্বে জন্মগ্রহণকারী মার্কিন পাসপোর্টধারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিবর্গ যাদের ইতিমধ্যে NID রয়েছে, তাদের ছবি বা তথ্য সংশোধনের জন্য নতুন নিবন্ধনের প্রয়োজন নেই।

যেকোনো তথ্যের জন্য BASJ-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম (বাবুল) (609-214-4940) অথবা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম (খোকা) (609-214-6878)-এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন