ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির খবরে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

 
 

 ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।

 
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৫ ও ২০২৬ পয়েন্টে অবস্থান করছে।

 

এ দিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
 

 

বুধবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৭টি কোম্পানির, কমেছে ১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- খান ব্রাদার্স, সামিট পোর্ট, সিটি ব্যাংক, একমি লিমিটেড, ব্রাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও কেডিএস লিমিটেড।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন