ডার্ক মোড
Sunday, 29 November 2026
ePaper   
Logo
মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ 

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):
 
মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে অসহায় মানুষের আমিষের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে 'বাঙালী ফাউন্ডেশন'। 
 
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় মোংলা আলিয়া মাদ্রাসা চত্বরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় মোংলা পৌর শহরের ৪ টি ওয়ার্ডে ১ হাজার দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় দেশজুড়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাঙালী ফাউন্ডেশন।
 
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
 
বিতরণকালে বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত বাসিন্দারা। তারা জানান, বর্তমান বাজারে মাংস কেনা তাদের মতো সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই মাংস পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার  ১ হাজার ৪০০ অসহায় ও  দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছিলো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন