বেগমগঞ্জের জমিদারহাট বি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল চৌধুরীর বিদায় সংবর্ধনা
বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জের ১৩ নং রসুলপুর ইউনিয়নে জমিদারহাট বি. এন উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৯ জানুয়ারি বেলা ১১ টা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস। তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নাজমুল করিম চৌধুরী মান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,প্রাক্তন বিদ্যালয়ের সভাপতি এডভোকেট শওকত উল্লাহ চৌধুরী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ হানিফ,অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম রিয়াজ, আয়োজনে জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশন।

