ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে ১৭ আগস্ট (শনিবার) বিকেলে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে জেলা কমিটির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও যুগ্ন আহবায়ক এ্যাড: হাছিবুর রহমান বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে লক্ষ্মীপুরসহ সারাদেশে অবৈধ ভাবে ও ভোট কারচুপির মাধ্যমে প্রশাসনের সহায়তা নিয়ে সন্ত্রাসী ও গডফাদারদের কে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে নির্বাচিত করা হয়।

এসকল জনপ্রতিনিধি দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় স্থানীয় সরকার উন্নয়ন ও জনসাধারণের সেবা বিঘ্নিত হচ্ছে। লক্ষ্মীপুরে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করায় জেলা বিএনপি বর্তমান অন্তবর্তি সরকারের কাছে আবেদন করছে এসব জনপ্রতিনিধি অনুপস্থিতিতে প্রশাসক অথবা প্রশাসনের জনপ্রতিনিধি নিয়োগ দেওয়ার জন্য ।

এ ব্যাপারে ১৮ আগস্ট (রোববার) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনকে উপস্থিত থাকার আহবান জানান। এসময় বিএনপিসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন