রামগতিতে দুই শিশুসহ ৩ জনকে জবাই করে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলারা চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরীর বাড়িতে সৎ মা, ছোট ভাই এবং এক ভাগ্নিসহ তিনজনকে জবাই করে হত্যা করা হয়।
১৭ আগষ্ট (শনিবার) সন্ধা ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সিডু মেস্তুরীর আগের সংসারের ছেলে মোঃ রিপন ঢাকা থাকতেন। দুই দিন আগে বাড়িতে আসে সে আজ সন্ধা ৮ টার ঘরের মধ্যেই সে তার সৎ-মাকে প্রথমে জবাই করে।
এ ঘটনায় ছোট ভাই এবং ভাগ্নি দেখে পেলায় তাদের কে ও জবাই করে। এ সময় সিডু মেস্তুরী বাড়িতে ছিলো না। হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে আটক করে। খবর পেয়ে রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা রিপনকে পুলিশে সোপর্দ করেন। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

