ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
মেধাবী শিক্ষা বৃত্তি পেলো পা দিয়ে লিখে পরিক্ষা দেয়া সিয়াম

মেধাবী শিক্ষা বৃত্তি পেলো পা দিয়ে লিখে পরিক্ষা দেয়া সিয়াম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে হাত না থাকায় পা দিয়ে লিখে এসএসসি পরিক্ষা দেয়া মেধাবী শিক্ষার্থী সিয়াম পেলো অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি। বন্ধুজন এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাব হলরুমে সিয়ামের হাতে তার শিক্ষা বৃত্তির আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন এর সভাপতিত্বে ও এনটিভি প্রতিনিধি আসমাউল আসিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মানবজমিন প্রতিনিধি এম এ রউফ, অর্থ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম ঠান্ডু, মিজানুর রহমান, সদস্য বাদশা ভূইয়া, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

পরে মেধাবী শিক্ষার্থী সিয়ামের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কামনায় ও তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন