ডার্ক মোড
Monday, 20 July 2026
ePaper   
Logo
মানিকগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কঠোর তদারকির নির্দেশ দিলেন মন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কঠোর তদারকির নির্দেশ দিলেন মন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে চলমান সকল উন্নয়ন প্রকল্পের মান ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা নিশ্চিত করতে নিবিড় তদারকির (কঠোর মনিটরিং) নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।

আজ রবিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন কমিটির সভায় অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আফরোজা খানম বলেন, "আমি মানিকগঞ্জের উন্নয়নের জন্য আমার পিতা মরহুম হারুনার রশীদ খান মুন্নুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই জেলার মানুষের ভাগ্য পরিবর্তনে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি।"

সরকারি কর্মকর্তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, "প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের তদারকি কার্যক্রম আরও জোরদার করতে হবে। প্রতিটি প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন সময়মতো জমা দিতে হবে। এই প্রক্রিয়ায় আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে তা সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরও যোগ করেন, "মানিকগঞ্জের মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তার প্রতিদান আমি দিতে চাই। এই প্রচেষ্টায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমর্থন আমার প্রয়োজন।"

সভা শেষে, মন্ত্রী জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ক্যান্সার, কিডনি বিকল, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫ জন জটিল রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন