ডার্ক মোড
Tuesday, 08 September 2026
ePaper   
Logo
ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ৬টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ আটক ৪০

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ৬টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ আটক ৪০

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এক বৃহৎ অভিযান চালিয়ে ৬টি ড্রেজার, ১টি বাল্কহেড ও নগদ টাকাসহ ৪০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা ভোলা সদর থানার কালুপুর ইউনিয়নের গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেস ভোলা। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনরত অবস্থায় ৬টি ড্রেজার, ১টি বাল্কহেড এবং নগদ ৬,১৭,১০০ টাকাসহ ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়।

অভিযান শেষে ভোলা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটককৃতদের মধ্যে ৩৮ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং বয়স বিবেচনা করে ২ জন অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

জব্দকৃত নগদ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে এবং বাজেয়াপ্ত ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন