বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পূরণ করা হবে: খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার, নরসিংদী
বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও মাফিয়া সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা ছিল না। বিগত সরকারের মূল লক্ষ্যই ছিল লুটপাট, অন্যায়, নির্যাতন, গুম ও খুন। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে বিত্ত-বৈভবের পাহাড় গড়েছিল।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মাধবদীর বাজারে রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউসিডিপি) এর আওতায় মাধবদী পৌরসভায় দুইটা প্যাকেজের সড়ক বাতি স্থাপন সহ আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের মানুষ নিজেদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ আমাদের ওপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, তা আমরা ক্ষমতার দাপট হিসেবে দেখি না; বরং জনগণের সেবা করার সুযোগ হিসেবে মনে করি। মহান আল্লাহকে হাজির-নাজির রেখে আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু, জাহিদুল কবির ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

