বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচার ও ‘মানববন্ধন নাটকের’ প্রতিবাদ
মাসুদ রানা, বরিশাল অফিস
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অত্যন্ত সৎ, নির্ভীক ও কর্মদক্ষ নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা করতে না পেরে ‘মানববন্ধনের নাটক’ সাজানোর অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। তবে এই মিথ্যা অপপ্রচার ও কথিত মানববন্ধনকে ইতোমধ্যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বরিশালের সর্বস্তরের মানুষ ও সচেতন জনগণ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সততা ও কর্মদক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। তাঁর এই সততা এবং দক্ষ নেতৃত্বের কারণেই বর্তমানে বরিশালের শিক্ষাঙ্গনে উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। কিন্তু তাঁর অর্জিত এই সুনাম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে আসছিল।
উর্ধ্বোতন কর্তৃপক্ষের অনুসন্ধানেও প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। কুচক্রী মহলটি কোনো প্রকার অবৈধ সুবিধা আদায় করতে না পেরে নিরুপায় হয়ে পুনরায় মিথ্যা অভিযোগ নিয়ে এক মানববন্ধন নাটকের আয়োজন করে।
তবে সচেতন বরিশালবাসী এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বরিশালের সর্বস্তরের জনগণ এবং সচেতন মহলের মতে, উদ্দেশ্যপ্রণোদিত এই মানববন্ধন এখন সবার কাছে হাস্যরসে পরিণত হয়েছে। মিথ্যা অপপ্রচারের মুখে নতিস্বীকার না করে সততার সাথে কাজ চালিয়ে যাওয়ায় প্রকৌশলী শহিদুল ইসলামের অবস্থান ও ভাবমূর্তি সর্বসাধারণের কাছে আরও সুদৃঢ় হয়েছে। সুশীল সমাজ এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

