ডার্ক মোড
Monday, 21 September 2026
ePaper   
Logo
বেতাগীতে বসতঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেতাগীতে বসতঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেতাগী ( বরগুনা)  প্রতিনিধি : 
 
বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের মৃত পান্নু প্যাদার বড় মেয়ে এবং তিনি বেতাগী পৌর শহরের ‘ফরাজী ডায়াগনস্টিক সেন্টার’-এ রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
 
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে সাদিয়া তাঁর মাকে জানান যে তাঁর শরীর ভালো লাগছে না। একটু বাইরে থেকে ঘুরে আসার কথা বললে মা তাঁকে নিয়ে বাইরে যান। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে সাদিয়া তাঁর ছোট ভাইকে নিয়ে এক কক্ষে ঘুমিয়ে যান। রাত আনুমানিক ১টার পরে ছোট ভাই বড় বোন সাদিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে ঘরের লোকজন ছুটে এসে সাদিয়াকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবার বা সহকর্মীরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
 
খবর পেয়ে সোমবারবার (২১ সেপ্টেম্বর) সকালে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
 
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন