ডার্ক মোড
Sunday, 05 July 2026
ePaper   
Logo
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ভর্তির সুযোগ

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ভর্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ২৪ আগস্ট থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভর্তি ফি ১০ হাজার ৫’শ টাকা। তবে ফল ২০২১ সেমিস্টারে করোনাকালীন শিক্ষার্থীদের অর্থনৈতিক দিক বিবেচনায় টিউশনফি’র ওপর১০% স্পেশালছাড় ও ১০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপ থাকছে অ্যাকাডেমিক ফলাফল ও কোটা প্রার্থীদের জন্য । পাশাপাশি এবার ভর্তি মেলা উপলক্ষে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় অভিজাত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহের মধ্যে স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ট্রিপল-ই, সিএসই ও আর্কিটেকচার; স্কুল অব সায়েন্সে ফার্মেসি ও মাইক্রোবায়োলজি'তে বিএসসি ও এমএসসি এবং বায়ো কেমিস্ট্রি ও পাবলিক হেলথ্নিউট্রিশন; স্কুল অফ বিজনেসেট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বিবিএ-এমবিএ' তেঅ্যাকাউন্টিং, ফাইনেন্স, মার্কেটিং, এইচআরএম, ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, এমআইএস ও টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্কেটিং বিষয়কে মেজর করার সুযোগ রয়েছে।

এছাড়া স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রয়েছে এলএলবি; ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের অধীনে রয়েছে ইংলিশ এ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (ইএসএল) ও চাইনিজ ভাষার উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স। অ্যাডমিশন লিংক: https://primeasia.edu.bd/

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ভর্তির সুযোগ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন