ডার্ক মোড
Tuesday, 08 September 2026
ePaper   
Logo
দোহাজারী পৌরসভার কর্মকর্তাদের  কার্যক্রমে অসন্তুষ্ট - সাংসদ জসিম উদ্দিন আহমেদ 

দোহাজারী পৌরসভার কর্মকর্তাদের  কার্যক্রমে অসন্তুষ্ট - সাংসদ জসিম উদ্দিন আহমেদ 

দোহাজারী (দক্ষিণ  চট্টগ্রাম)  প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রমে অসন্তুষ্ট চট্টগ্রাম ১৪ আসনের  সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। তিনি দোহাজারী পৌরসভার প্রকৌশলী নাঈম উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে  পৌরবাসীর  আনীত অভিযোগ শুনে গেল বন্যার পর গত ৬ সেপ্টেম্বর  রোববার হঠাৎ দোহাজারী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন  শেষে পৌরসভা সংলগ্ন উল্লাপাড়া  এলাকায় ঢুকলে  বিভিন্ন  অভিযোগের সত্যতা পান। তিনি তাৎক্ষণিক   পৌরসভার প্রকৌশলীকে মোবাইল ফোন করে জানতে চান এই কি পৌরসভার উন্নয়ন। পানি ও কাদার জন্য মানুষ ঘর থেকে বের হতে পাচ্ছে না,নেই সড়কে কোন সড়ক বাতি। অথচ আপনারা পৌরবাসীর কাছ থেকে মনগড়া হোলিং টেক্স নিচ্ছেন। এসময় পৌরসভাবাসী অভিযোগ তুলে বলেন সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ডিপ্লোম্যাসি চাকমা ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব থাকাকালীন সময়ে সপ্তাহে একদিন  উপস্থিত থাকলেও তৎপরবর্তী সময়ে আসা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা  একদিনও অফিসে দায়িত্ব পালন করতে আসেন না।   দোহাজারী পৌরসভার কর্মচারীরা  উপজেলা  সহকারী কমিশনারের কার্যালয়  থেকে প্রয়োজনীয় কাগজপত্রাদি স্বাক্ষর নিয়ে আসতে হয়।যার কারণে পৌরবাসীকে সেবার পরিবর্তে  চরম দুর্ভোগ  পোহাতে হচ্ছে। অথচ ভারপ্রাপ্ত সহকারী কমিশনার দোহাজারীতে কোন সার্ভিস না দিয়ে  নিয়মিত মাসিক সম্মানি নিয়ে যাচ্ছেন দোহাজারী পৌরসভা থেকে। সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ পৌরবাসীর অভিযোগ গুলো আমলে নিয়ে কয়েকদিনের মধ্যে পৌরসভার  কর্মকর্তা-কর্মচারীদের  নিয়ে পৌরসভায় বসার নির্দেশ  প্রদান করেন এবং উল্লাপাড়া এলাকায় জরুরি ভিক্তিতে কয়েক ট্রাক মাটি এনে সড়ক সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে দেওয়ারও নির্দেশ প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন