ডার্ক মোড
Friday, 07 August 2026
ePaper   
Logo
তিস্তা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপরে

তিস্তা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপরে

নীলফামারী সংবাদদাতা

ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হ”েছ। বুধবার (৫ আগস্ট) সকাল ৬ টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হ”েছ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এরপর সকাল ৬ টা থেকে তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েটে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হ”েছ। এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

হঠাৎ করে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের ঘর-বাড়ীতে পানি উঠেছে। নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী গ্রামগুলোতে প্রতিনিয়নত বাড়ছে বানের পানি। ফলে এসব গ্রামের মানুষজনের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন ¯’ানীয় জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী জানান, ভারী বর্ষন আর উজানের ঢলে তিস্তার পানি সকাল থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবক’টি জলকপাট খুলে দেয়া হয়েছে ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন