ডার্ক মোড
Wednesday, 30 September 2026
ePaper   
Logo
ডাম্প ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ খুঁটি তিন টুকরো, ১১ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ   

ডাম্প ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ খুঁটি তিন টুকরো, ১১ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ  

আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের ইসলাম মার্কেট এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় পিডিবির একটি বিদ্যুৎ খুঁটি ভেঙে তিন টুকরো হয়ে গেছে। এতে ৩৩ হাজার ভোল্ট , ১১ হাজার ভোল্ট  ও ফোর-ফোরটি লাইনের বৈদ্যুতিক তার ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে তিন খণ্ড হয়ে যায়। একই সঙ্গে বিভিন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্যাপক ক্ষতি হয়।
বিদ্যুৎ বিভাগের ঠিকাদার সবুজ জানান, ডাম্প ট্রাকটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙে যাওয়াসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত খুঁটি ও তার মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সময় লাগছে।
এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো দ্রুত মেরামত করে সংযোগ স্বাভাবিক করার কাজ চলছে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন