ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
চাঁদপুরের মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

চাঁদপুরের মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

 চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুরের মোহনপুরে শনিবার অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ  কোস্ট গার্ড।

শনিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , চাঁদপুরের মতলব উত্তর থানাধীন দশানী সংলগ্ন এলাকায় আজ ৯ মে ২০২৬ শনিবার দুপুর ২ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪ টি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৩ লক্ষ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) সহ ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে, মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসি ল্যান্ড) উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের নিকট হতে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল ফেরত প্রদান করা হয়।

 অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন