ডার্ক মোড
Thursday, 08 October 2026
ePaper   
Logo
চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযান: ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযান: ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা গুলিসহ তিন অপরাধীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া কোস্ট গার্ড বেস কক্সবাজারের এক্সিকিউটিভ অফিসার কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা ও জলদস্যুদের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে চকরিয়া থানাধীন বদর আউলিয়া ঘাট সংলগ্ন এলাকায় একদল অপরাধী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতাবাড়ী ও মহেশখালীর একটি যৌথ দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করেন এবং তাঁদের কাছে তল্লাশি চালিয়ে ৪টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক এবং ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন।

আটককৃতরা হলেন— আকতার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) এবং রুকমুদ্দীন (৪২)। তাঁরা সকলেই কক্সবাজার জেলার বাসিন্দা।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, আটককৃত চক্রটি অবৈধ অস্ত্র ব্যবসা, জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি এবং স্থানীয় অধিবাসীদের ভয়ভীতি প্রদর্শনের সাথে জড়িত ছিল।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন