ডার্ক মোড
Thursday, 08 October 2026
ePaper   
Logo
পতেঙ্গায় মায়ানমারগামী ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ করল কোস্ট গার্ড

পতেঙ্গায় মায়ানমারগামী ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ করল কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০,০০০ কেজি (৮০০ বস্তা) সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যমানের ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। আইন প্রয়োগকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত কার্গো বোট ও সিমেন্টের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে যেকোনো ধরণের অবৈধ বাণিজ্য ও চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন