কূটনৈতিক দক্ষতা বাড়াতে খুবির মডেল ইউনাইটেড নেশন্সের দিনব্যাপী কর্মশালা
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশে দিনব্যাপী “এমইউএন ডেলং এন্ড ওয়ার্কশপ-২০২৬” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কেইউএমইউএনএ) কর্তৃক আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা।
শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা মডেল ইউনাইটেড নেশন্সের পলিসি রিসার্চ, পাবলিক স্পিকিং, কূটনৈতিক আলোচনা কৌশল এবং কমিটি সিমুলেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সংগঠনটির নেতৃবৃন্দরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তোলা এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী বিতর্ক ও আলোচনার মাধ্যমে কূটনৈতিক কার্যপ্রণালির অভিজ্ঞতা অর্জন করেন।
কর্মশালায় বিভিন্ন কমিটির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ডেলিগেট ও কর্মকর্তারা। বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জগৎ জ্যোতি তালুকদার এবং পরিচালক হিসেবে ছিলেন মো. সানজিদ ইসলাম।
আন্তর্জাতিক ক্রাইম কোর্ট (আইসিসি) কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন ইশতিয়াক মোহাম্মদ ফয়সাল, কো-চেয়ারপারসন ছিলেন সাবিক হাসান ও জাফনা মোস্তাফিজ। ইউএনএইচআরসি কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন সালমা নাবিলা এবং র ্যার্পোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন প্রিন্স আহমেদ ও জাহেদ মাহমুদ।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে আইসিসি কমিটির চেয়ারপারসন ইশতিয়াক মোহাম্মদ ফয়সাল বলেন, “আমার কাছে এই ওয়ার্কশপটি বছরের সেরা আয়োজনগুলোর একটি। এমনকি এটি অনেক জাতীয় পর্যায়ের কনফারেন্সের সাথেও তুলনীয়।”
দিনব্যাপী কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ নগরীর নর্দার্ন ইউভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি ও নেভি এ্যান্কোরেজ স্কুল এন্ড কলেজের মোট ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালায় নিউজ পার্টনার হিসেবে ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল কেইউ ইনসাইডার।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন ২০২০ সাল থেকে শিক্ষার্থীদের কূটনৈতিক জ্ঞান, যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বাড়াতে কাজ করে আসছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

