কুলাউড়ায় বন্যার্ত মানুষের মাঝে যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের খাবার বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি
যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক খন্দকার মো: আব্দুল করিম নিপুর অর্থায়নে কুলাউড়ার বন্যার্ত এলাকায় দূর্গত মানুষের মধ্যে তৈরীকৃত খাবার ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়।
২৭ জুন বৃহস্পতিবার দুপুরে রাবেয়া সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কায্যক্রমের উদ্ভোধন করেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী।
এ সময় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, দৈনিক মৌমাছি কণ্ঠের স্টাফ রিপোর্টার হাসান আল মাহমুদ রাজু, সমাজকর্মী খন্দকার মো: আব্দুর রহিম টিপু প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপী ১৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় এক হাজার প্যাকেট তৈরীকৃত খাবার ওষুধ ও বিশুদ্ধ পানি বন্যার্ত মানুষের মধ্যে বিতরন করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

