কাঠালিয়ায় বিএনপির জরুরী মতবিনিময় সভা
কাঠলিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় দেশের বর্তমান পরিস্থিতিতে উপজেলায় সর্বাত্মক শান্তি শৃঙ্খলা সুষ্ঠ ও স্বাভাবিক রাখার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথে শনিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. সৈয়দ হোসেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য এডভোকেট মো. মাহেব হোসেন, এডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এডভোকেট মো. নাসিমুল আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব আনিচুর রহমান খান তাপু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. নুর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুদ্দুস জমাদ্দার, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন গোলদার, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম হাওলাদার, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমূখ।

