কলাপাড়ায় খালেদা জিয়া’র জন্মবার্ষিকীতে আলোচনা সভা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার শেষ বিকেলে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পৌর বিএনপি'র সভাপতি গাজী মোঃ ফারুক এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সম্পাদক অ্যাড. মো. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমূখ।এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মিরাজ।

