কক্সবাজারের টেকনাফে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ ১ মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার লেদা বাজার সংলগ্ন এলাকায় আজ ১২ মে ২০২৬ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক ১ টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ ১ জন মাদককারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত মাদককারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

