ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ৩০ এপ্রিল
যুক্তরাষ্ট প্রতিনিধি
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আগামী ৩০শে এপ্রিল ওয়াশিংটন ডিসিতে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
উক্ত সমাবেশের উদ্দেশ্য
অসাংবিধানিক নির্বাচনে নির্বাচিত সংসদের মাধ্যমে ‘অবৈধ আওয়ামী লীগ’ নিষিদ্ধ করার আইন পাসের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
৩০শে এপ্রিল, বৃহস্পতিবার, দুপুর ১২ টায় ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট ও হোয়াইট হাউজের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে
এই সমাবেশের মূল আমন্ত্রণে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি
ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস
সামাদ আজাদ।
সমাবেশটি সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন -মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করছেন।
প্রচারের দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে এই বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

